বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার নতুন অধ্যক্ষ হলেন রথীন্দ্র বসু
কলকাতা, ১৫ মে (হি.স.): বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ (স্পিকার) নির্বাচিত হলেন রথীন্দ্র বসু। তিনি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। এই প্রথমবার বিধানসভা ভোটে জিতেছেন তিনি। শুক্রবার সকালে বিধানসভায় প্রোটেম স্পিকার তাপস রায়ের
রথীন্দ্র বসু


কলকাতা, ১৫ মে (হি.স.): বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ (স্পিকার) নির্বাচিত হলেন রথীন্দ্র বসু। তিনি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। এই প্রথমবার বিধানসভা ভোটে জিতেছেন তিনি। শুক্রবার সকালে বিধানসভায় প্রোটেম স্পিকার তাপস রায়ের তদারকিতে স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছে। সর্বসম্মতিক্রমেই অধ্যক্ষর আসনে বসেছেন রথীন্দ্র বসু। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অধ্যক্ষ হিসাবে রথীন্দ্রে বসুর নাম প্রস্তাব করেন। তা সমর্থন করেন দিলীপ ঘোষ। ধ্বনি ভোটে অধ্যক্ষ নির্বাচনে জয়ী হন রথীন্দ্র। তবে অধ্যক্ষ নির্বাচন পর্বে তৃণমূল বিধায়কেরা উপস্থিত ছিলেন না। যদিও তৃণমূল বিধায়কেরা এই নির্বাচনের বিরোধিতা করেননি। পরে তাঁরা সভায় ফেরেন। বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের রথীন্দ্র বসুকে অধ্যক্ষর চেয়ারে নিয়ে যান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande