
হাইলাকান্দি (অসম) ১৫ মে (হি.স.) : আকস্মিক বন্যার জেরে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম-ভাটিরকুপা পার্ট-২ গ্রামীণ সড়কের একটি কালভার্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে হাইলাকান্দি পূর্ত সড়ক বিভাগ।
শুক্রবার হাইলাকান্দি সড়ক ডিভিশনের নির্বাহী বাস্তুকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জননিরাপত্তার স্বার্থে সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। কালভার্টটি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাস্তাটি বর্তমানে যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের বিকল্প পথ হিসেবে জাতীয় সড়ক নম্বর-৬ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিকল্প সড়ক ব্যবহারের সময় ট্রাফিক সাইনেজ মেনে চলার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস