নন্দীগ্রাম আসন ছাড়লেন, পদত্যাগপত্র জমা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৫ মে (হি.স.): নন্দীগ্রাম থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানকার বিধায়ক পদ ছাড়লেন তিনি। নতুন স্পিকার রথীন্দ্র বসুর কাছে তিনি শুক্রবার পদত্যাগপত্র জমা দেন। সাংবিধানিক নিয়ম মেনেই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন মু
নন্দীগ্রাম আসন ছাড়লেন, পদত্যাগপত্র জমা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর


কলকাতা, ১৫ মে (হি.স.): নন্দীগ্রাম থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানকার বিধায়ক পদ ছাড়লেন তিনি। নতুন স্পিকার রথীন্দ্র বসুর কাছে তিনি শুক্রবার পদত্যাগপত্র জমা দেন। সাংবিধানিক নিয়ম মেনেই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নতুন স্পিকারের ঘরে গিয়ে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।

এদিন নন্দীগ্রামের আসনটি ছাড়ার পর শুভেন্দুবাবু বলেন, সংবিধান এবং নিয়ম মেনে, ইচ্ছে না থাকলেও আমাকে নন্দীগ্রাম আসনটি ছাড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, আমি নন্দীগ্রামের মানুষকে বলব, মুখ্যমন্ত্রীকে আপনারা সব সময় পাবেন। আপনাদের বন্ধু শুভেন্দুকে আপনারা সবসময় পাবেন। উৎসবে, অনুষ্ঠানে, বিধায়ক কার্যালয়ে সব জায়গায় আমাকে পাবেন।

বুধবারই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভবানীপুর কেন্দ্রকে বেছে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর শুক্রবার পদত্যাগপত্র তুলে দেন স্পিকার রথীন্দ্র বসুর কাছে৷ নন্দীগ্রামের ভূমিপুত্র এবার ভবানীপুর থেকেই রাজনৈতিক লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande