এ বার বিধানসভা অধিবেশনের সরাসরি সম্প্রচার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৫ মে (হি. স. ) : এ বার থেকে বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচার করা হবে। শুক্রবার বিধানসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেন, “বিধায়কেরা কী কাজ করছেন, তা নিয়ে ভোটারেরা অন্ধকারে থাকেন। আশা করব, এই
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৫ মে (হি. স. ) : এ বার থেকে বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচার করা হবে। শুক্রবার বিধানসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু বলেন, “বিধায়কেরা কী কাজ করছেন, তা নিয়ে ভোটারেরা অন্ধকারে থাকেন। আশা করব, এই ঐতিহাসিক বিধানসভায় জনগণের নজরদারি সুনিশ্চিত করার জন্য সরাসরি সম্প্রচার করা হবে। বিল, বাজেট, জিরো আওয়ার, প্রাইভেট মেম্বার বিল সব সরাসরি সম্প্রচার করা হবে।”

বাম আমলে অবশ্য কোনও দিনই বিধানসভা অধিবেশনের সরাসরি সম্প্রচার হয়নি। তবে পূর্বতন তৃণমূল সরকারের আমলে কোনও কোনও কোনও অধিবেশনের ক্ষেত্রে নির্দিষ্ট দিনে মুখ্যমন্ত্রী বক্তৃতা করলে সরাসরি সম্প্রচার দেখানো হত। মুখ্যমন্ত্রীর আর্জির প্রেক্ষিতে এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিতেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ বার রাজ্য বিধানসভার অধিবেশন সরাসরি সম্প্রচারের কথা জানালেন মুখ্যমন্ত্রী।

পরে বক্তৃতা করতে উঠে বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচারের কথা বলার জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের সরাসরি সম্প্রচারের জন্য দু’টি নির্দিষ্ট চ্যানেল আছে। এই রাজ্যে অবশ্য এখনও তেমন কোনও বন্দোবস্ত নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande