'যাঁরা অধিবেশন বয়কট করতেন, তাঁরাই আজ জ্ঞান দিচ্ছেন', শুভেন্দুকে নিশানা শোভনদেবের
কলকাতা, ১৫ মে (হি. স. ) : শুক্রবার বিধানসভা অধিবেশনের পর তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের। পরে বিরোধী দলনেতা বলেন, “এদিন বিধানসভায় অনেক ‘নাটক’ দেখা গেল।
'যাঁরা অধিবেশন বয়কট করতেন, তাঁরাই আজ জ্ঞান দিচ্ছেন', শুভেন্দুকে নিশানা শোভনদেবের


কলকাতা, ১৫ মে (হি. স. ) : শুক্রবার বিধানসভা অধিবেশনের পর তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের।

পরে বিরোধী দলনেতা বলেন, “এদিন বিধানসভায় অনেক ‘নাটক’ দেখা গেল। অতীতে যারা প্রায় প্রতিদিন অধিবেশন বয়কট করতেন, আজ তারাই গণতন্ত্র ও বিধানসভা পরিচালনা নিয়ে জ্ঞান দিচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, “গত পাঁচ বছরে যেসব নিয়ম ও রীতি বিরোধীরা মানেননি, এখন তারাই সেই বিষয়গুলি নিয়ে সরব হচ্ছেন।” একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন শোভনদেব। তাঁর দাবি, আক্রান্ত কর্মীরা পুলিশের কাছে গেলে তাঁদের অভিযোগ গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে না। বরং পুলিশ অনেক ক্ষেত্রেই অন্যভাবে অভিযোগ লিখিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনেই ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র সংঘাতের ছবি এ দিন সামনে আসে। শুক্রবার অধিবেশন শুরুর পর থেকেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার পরিবেশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande