ফলহারিণী কালীপুজোতে শুভেচ্ছা ও শুভকামনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৬ মে (হি. স.) : শ্রীশ্রী ফলহারিণী কালীপুজো উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সামাজিক মাধ্যমের এক পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “শ্রীশ্রী ফলহারিণী কালী পুজোর আন্
ফলহারিণী কালীপুজোতে শুভেচ্ছা ও শুভকামনা


কলকাতা, ১৬ মে (হি. স.) : শ্রীশ্রী ফলহারিণী কালীপুজো উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার সামাজিক মাধ্যমের এক পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “শ্রীশ্রী ফলহারিণী কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। মা কালীর আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। মা সকলের মনোবাসনা পূর্ণ করুন এবং সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় হোক।জয় মা কালী।”

উল্লেখ্য, বাংলা পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো পালিত হয়। এই তিথিতে মা কালীর বিশেষ রূপ ‘ফলহারিণী’ রূপে পূজিতা হন। ‘ফলহারিণী’ শব্দের অর্থ, যিনি সমস্ত অশুভ কর্মফল হরণ করেন।

বিশেষ করে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে এই পুজো অত্যন্ত আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ১৮৭৩ সালের জ্যৈষ্ঠ অমাবস্যার দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর স্ত্রী সারদা দেবী -কে ষোড়শোপচারে দেবী কালিকারূপে পুজো করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনাকেও ঘিরে ফলহারিণী কালীপুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande