সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নগাঁওয়ের মরিকলং ডাকাতি মামলার মূল অভিযুক্ত রাজিবুর
নগাঁও (অসম), ১৬ মে (হি.স.) : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে নগাঁও জেলা সদর শহরের মরিকলং ডাকাতি মামলার মূল অভিযুক্ত রাজিবুর রহমান। শুক্রবার রাতে রাজিবুরবাহী পুলিশের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। দুই গাড়ির সংঘর্ষে আহত
দুর্ধর্ষ ডাকাত রাজিবুর রহমান


নগাঁও (অসম), ১৬ মে (হি.স.) : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে নগাঁও জেলা সদর শহরের মরিকলং ডাকাতি মামলার মূল অভিযুক্ত রাজিবুর রহমান। শুক্রবার রাতে রাজিবুরবাহী পুলিশের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। দুই গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ আধিকারিক বিমান গগৈ সহ দুই পুলিশ কর্মী। তাঁদের নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভরতি করা হয়েছে।

আজ শনিবার নগাঁওয়ের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) পার্থপ্রতিম দাস জানান, মরিকলঙে ডা. রঞ্জিত শইকিয়ার বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত ছিল লখিমপুরের বাসিন্দা রাজিবুর রহমান। ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল রাত প্রায় সাড় দশটা নাগাদ মরিকলঙে জনৈক চিকিৎসক ডা. রঞ্জিত শইকিয়ার বাড়িতে রেজাক আলি, রাজিবুর রহমান, নুর হোসেন আলি, উমর আলি, মিন্টু মল্লিক হোসেন, নাজিরুল ইসলাম সহ সাত সদস্যের এক ডাকাতের দল পড়েছিল। ডা. রঞ্জিত শইকিয়া এবং তাঁর স্ত্রী রূপরেখা ভূঞা শইকিয়ার মাথায় রড দিয়ে নির্মমভাবে আঘাত করেছিল রাজিবুল রহমান। তাঁরা ডাক্তারের বাড়ি থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা সহ বহু স্বর্ণালঙ্কার লুটেছিল।

১০ মে চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটির বেসরকারি জিএনআরসি হাসপাতালে বছর ৪০-এর রূপরেখা শইকিয়ার মৃত্যু হয়। ডা. শইকিয়ার বাড়িতে সংস্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে রাজিবুলের উপস্থিতি ধরা পড়ে। এর পর পুলিশ অভিযান চালিয়ে তিনসুকিয়া জেলায় অসম-অরুণাচল সীমান্তের লেখাপানি এলাকা থেকে রাজিবুলকে গ্রেফতার করেছিল।

ডাকাতির লুণ্ঠিত টাকা ও সোনাদানা উদ্ধারের উদ্দেশ্যে নগাঁও পুলিশের একটি দল অভিযুক্তকে নিয়ে গতকাল রাতে অভিযান চালিয়েছিল। কিন্তু গভীর রাতে বড়ঘাট এলাকায় অন্য একটি গাড়ি পুলিশের গাড়িকে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় পুলিশের গাড়িটি পাশের খাদে উল্টে পড়ে। এতে রাজিবুর রহমান সহ পুলিশ অফিসার বিমান গগৈ সহ দুই জওয়ান আহত হয়েছেন। রাজিবুলের দুই পা এবং হাতে আঘাত লেগেছে, জানিয়েছেন এসএসপি পার্থপ্রতিম দাস।

তিনি জানান, মরিকলঙে ডাকাতির আগে রাজিবুল নগাঁওয়ের একাধিক চুরি ও ডাকাতির ঘটনায় জড়িত ছিল। চলতি বছরের জানুয়ারি মাসে লখিমপুরের রাজিবুল নগাঁওয়ের এক চিকিৎসকের বাড়িতে ডাকাতি চালিয়েছিল। ডাকাত দলের হামলায় ওই চিকিৎসক গুরুতরভাবে আহত হয়েছিলেন।

লখিমপুরে নকল সোনা পাচারের সঙ্গেও জড়িত ছিল সে। কিন্তু প্রত্যেকবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হতো দুর্ধর্ষ এই রাজিবুল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande