
গুয়াহাটি, ২ মে (হি.স.) : অসম বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিকে ফুৎকারে উড়িয়ে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল বলেছেন, এ ধরনের এক্সিট পোল কখনও সঠিক হয় না।
গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভূপেশ বাঘেল জানান, আগামী ৪ মে ভোট গণনার আগে আজ কংগ্রেস প্রার্থী ও দলীয় নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ডিকে শিবকুমার এবং দলের অসম প্রদেশে নেতৃত্ব অংশগ্রহণ করেছেন।
অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে প্রচারিত এক্সিট পোল সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করলে প্রতিক্রিয়া দিতে গিয়ে ভূপেশ বলেন, এই এক্সিট পোলগুলো ডিসেম্বরের কপি-পেস্ট। এগুলো কখনও সঠিক হয় না।
পশ্চিমবঙ্গের কিছু এলাকায় পুনর্নির্বাচনের বিষয়ে বাঘেল বলেন, বিরোধী দলগুলি শুরু থেকেই সতর্ক ছিল। যার ফলে সম্ভাব্য অনিয়ম রোধ করা সম্ভব হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস