
রায়পুর, ২ মে (হি.স.): দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের রায়পুর ডিভিশনের নিপানিয়া-ভাটাপাড়া সেকশনে রোড আন্ডারব্রিজ নির্মাণের কাজের জন্য ৩ ও ৬ মে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বিলাসপুর জোনের দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের অন্তর্গত গোন্দিয়া স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজ চলায় ৩ মে থেকে ২২ মে পর্যন্ত বেশ কিছু ট্রেনের পরিষেবা প্রভাবিত থাকবে।
শনিবার রেল সূত্রে জানা গেছে, গোন্দিয়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ২০ দিনের মেগা ট্র্যাক কাজ চলবে। এই সময়ে প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বন্ধ থাকবে। যাত্রী নিরাপত্তা ও ট্রেন চলাচলের গতি বাড়ানোর লক্ষ্যে এই কাজ করা হচ্ছে, যদিও এতে যাত্রীদের কিছুটা অসুবিধার সম্ভাবনা রয়েছে।
বাতিল ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য:
১৮১০৯ টাটানগর – ইটোয়ারি এক্সপ্রেস (৩–২২ মে), ১৮১১০ ইটোয়ারি – টাটানগর এক্সপ্রেস (৫–২৪ মে), ডোংরগড়–গোন্দিয়া ও গোন্দিয়া–ডোংরগড় সহ একাধিক প্যাসেঞ্জার ট্রেন ৩–২২ মে পর্যন্ত বাতিল থাকবে। এছাড়াও রায়পুর–ইটোয়ারি প্যাসেঞ্জার ট্রেনও এই সময় বাতিল করা হয়েছে।
আংশিক বাতিল:
ঝাড়সুগুড়া–গোন্দিয়া মেমু ও গোন্দিয়া–ঝাড়সুগুড়া মেমু ট্রেন বিলাসপুর পর্যন্ত চলবে, বাকি অংশ বাতিল থাকবে।
এদিকে গ্রীষ্মের ছুটিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দুর্গ–হরিদ্বার সমার স্পেশাল ট্রেনে অতিরিক্ত এসি-৩ কোচ যুক্ত করা হয়েছে, যা মে মাস জুড়ে চলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য