
হুগলি, ২ মে (হি.স.): মিটার বক্স থেকে আগুন লাগল উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে। দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মিটার বক্সের আগুন ছড়িয়ে পড়তে থাকে আবাসনের অন্যান্য অংশে। ওই এলাকার ক্লাবের সদস্যরা খবর দেন দমকল ও পুলিশে। ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনিক কর্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরে বিভিন্ন আবাসনে এই ধরনের সমস্যা প্রায়ই দেখা দিচ্ছে। এই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ