হারানো শিশুদের ঘরে ফেরাতে পূর্ব রেলওয়ের বিশেষ উদ্যোগ, বাড়ছে উদ্ধার অভিযানের সাফল্য
কলকাতা, ২ মে (হি. স.) : রেলস্টেশনে হারিয়ে যাওয়া ও পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলওয়ে। ‘অপারেশন নানহে ফরিশতে’ কর্মসূচির মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) লাগাতার উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছ
সাফল্য মানব পাচার রুখতে


কলকাতা, ২ মে (হি. স.) : রেলস্টেশনে হারিয়ে যাওয়া ও পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলওয়ে। ‘অপারেশন নানহে ফরিশতে’ কর্মসূচির মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) লাগাতার উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।শনিবার পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ৭৬২ জন ছেলে ও ৪৪২ জন মেয়েসহ মোট ১২০৯ জন শিশুকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে সেই সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ১৪০৭-এ। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে ৮৭৬ জন ছেলে ও ৫৩১ জন মেয়ে রয়েছে।শুধু হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধারই নয়, মানব পাচার রুখতেও ‘অপারেশন আহট’-এর মাধ্যমে বিশেষ অভিযান চালাচ্ছে আরপিএফ। ২০২৪-২৫ সালে ১১৮ জন শিশু ও ৬ জন প্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয় এবং ৫৭ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ১২৪ জন শিশু ও ১ জন প্রাপ্তবয়স্ককে উদ্ধার করে ৬৮ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর ও আইজি-কাম-প্রধান মুখ্য নিরাপত্তা কমিশনার অমিয় নন্দন সিনহার নেতৃত্বে এই উদ্যোগ আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande