
জয়পুর, ২ মে (হি.স.): রাজস্থানের আবহাওয়া কিছুটা মিশ্র প্রকৃতির। শুক্রবার যদিও অনেক জেলায় তীব্র গরম দেখা গেছে । তবে বিকেলে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং হালকা বৃষ্টি দেখা গেছে। আগামী তিন থেকে চার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি ।
শনিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল বারমের, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকানেরেও সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেশিরভাগ শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। রাজধানী জয়পুরে শনিবার সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পর, সকাল ৯টার দিকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয় এবং প্রবল বাতাসের সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়। বিগত ২৪ ঘণ্টায় ৫.৭ মিমি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, আগামী তিন থেকে চার দিন রাজস্থানের বিভিন্ন অংশে বিকেলের আবহাওয়ার পরিবর্তন, প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৬টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে। মে মাসের প্রথম ১৫ দিন স্বাভাবিকের চেয়ে কম গরম থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন