মঙ্গলকোটে বজ্রপাতে মৃত্যু এক ব্যক্তির
পূর্ব বর্ধমান, ২ মে (হি.স.): শনিবার পূর্ব বর্ধমান জেলায় বজ্রপাতে প্রাণ গেল এক ব্যক্তির। মৃতের নাম বিকাশ মাঝি। তাঁর বাড়ি মঙ্গলকোট থানার অন্তর্গত গণপুর গ্রামে। শনিবার সকালে আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয়। হঠাৎই শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। সেই সময়ে বিকা
মঙ্গলকোটে বজ্রপাতে মৃত্যু এক ব্যক্তির


পূর্ব বর্ধমান, ২ মে (হি.স.): শনিবার পূর্ব বর্ধমান জেলায় বজ্রপাতে প্রাণ গেল এক ব্যক্তির। মৃতের নাম বিকাশ মাঝি। তাঁর বাড়ি মঙ্গলকোট থানার অন্তর্গত গণপুর গ্রামে। শনিবার সকালে আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয়। হঠাৎই শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। সেই সময়ে বিকাশ মাঝির বাড়ির কাছেই তাঁর ছাগল বাঁধা ছিল। বৃষ্টি নামায় ছাগল আনতে বাড়ি থেকে বের হন বিকাশ। মৃতের পরিবারের সদস্যদের দাবি, ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাত হয়। তাতেই তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande