গণনার দিন জুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
কলকাতা, ২ মে (হি. স.) : রাজ্যে ভোট গণনার আগেই বড়সড় আবহাওয়া সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শনিবার আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। সোমবার গণনার দিন কলকাতা-সহ
অন্বেষা ভট্টাচার্য


কলকাতা, ২ মে (হি. স.) : রাজ্যে ভোট গণনার আগেই বড়সড় আবহাওয়া সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শনিবার আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। সোমবার গণনার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ ও দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গণনা প্রক্রিয়াতেও কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা জেলায় সোমবার ও মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande