গণনার আগে আসানসোলে বিজেপির বিশেষ কর্মশালা, উপস্থিত সুনীল বনসল ও ভূপেন্দ্র যাদব
আসানসোল, ২ মে (হি. স.) : রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনার ঠিক দুদিন আগে শনিবার আসানসোলে বিজেপির উদ্যোগে পুরুলিয়া জোন বা বিভাগের প্রার্থীদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। আসানসোলের জিটি রোডের উষাগ্রাম এলাকার একটি বেসরকারি হোটে
গণনার আগে আসানসোলে বিজেপির বিশেষ কর্মশালা, উপস্থিত সুনীল বনসল ও ভূপেন্দ্র যাদব


আসানসোল, ২ মে (হি. স.) : রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনার ঠিক দুদিন আগে শনিবার আসানসোলে বিজেপির উদ্যোগে পুরুলিয়া জোন বা বিভাগের প্রার্থীদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। আসানসোলের জিটি রোডের উষাগ্রাম এলাকার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর এবং আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি প্রার্থী, ইলেকশন এজেন্ট ও কনভেনাররা অংশ নেন।বিজেপি সূত্রে জানা গিয়েছে, আসন্ন ভোট গণনাকে সামনে রেখে এদিনের কর্মশালায় গণনা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, কাউন্টিং এজেন্টদের ভূমিকা এবং নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভোট গণনার সময় কোন পরিস্থিতিতে কীভাবে পদক্ষেপ নিতে হবে, সেই বিষয়েও প্রার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়া হয়।কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল ও ভূপেন্দ্র যাদব। তাঁরা প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের তরফে সতর্ক ও সজাগ থেকে ভোট গণনার পুরো প্রক্রিয়ার উপর নজর রাখার বার্তা দেন।ভোট গণনার আগে এই কর্মশালাকে ঘিরে রাজনৈতিক মহলেও যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande