
কলকাতা, ২ মে (হি. স. ) : প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে জন্মদিনের শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপি-র প্রাক্তন রাজ্য (পশ্চিমবঙ্গ) সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা, সাহিত্যিক ‘ভারতরত্ন’ সত্যজিৎ রায়ের জন্মদিবসে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক প্রণাম। তাঁর অনন্য সৃষ্টিশীলতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পের প্রতি নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করে। তাঁর স্মৃতি ও অবদান আমাদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।”
অন্যদিকে দিলীপ ঘোষ লিখেছেন, “ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এবং বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।”
প্রসঙ্গত, সত্যজিৎ রায় (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) ছিলেন একাধারে
চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প
নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত