২০০ আসনের লক্ষ্যমাত্রা, তামিলনাড়ুতে ঐতিহাসিক জয়ের দাবি তামিলাগা ভেটরি কাজাগমের
ইরোড, ২ মে (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনে বড় জয়ের দাবি করল তামিলাগা ভেটরি কাজাগম। দলের শীর্ষ সমন্বয়ক কে. এ. সেনগোত্তাইয়ান শনিবার বলেন, ২০২৬ সালের নির্বাচনে দল ১৮০ থেকে ২০০টি আসনে জয় পাবে এবং এই ফলাফল তামিলনাড়ুর রাজনীতিতে “ঐতিহাসিক” হয়ে উঠ
২০০ আসনের লক্ষ্যমাত্রা, তামিলনাড়ুতে ঐতিহাসিক জয়ের দাবি তামিলাগা ভেটরি কাজাগমের


ইরোড, ২ মে (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনে বড় জয়ের দাবি করল তামিলাগা ভেটরি কাজাগম। দলের শীর্ষ সমন্বয়ক কে. এ. সেনগোত্তাইয়ান শনিবার বলেন, ২০২৬ সালের নির্বাচনে দল ১৮০ থেকে ২০০টি আসনে জয় পাবে এবং এই ফলাফল তামিলনাড়ুর রাজনীতিতে “ঐতিহাসিক” হয়ে উঠবে।

গোবিচেত্তিপালায়মে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, ২৩৪ আসনের মধ্যে অন্তত ১৮০টি আসনে জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে দল। তাঁর কথায়, “সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কোনও পরিস্থিতিই নেই। ১৮০ থেকে ২০০টি আসন জেতাই আমাদের লক্ষ্য।”

দলের সভাপতি সি. জোসেফ বিজয়-এর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, “দূরদর্শী চিন্তাধারার মাধ্যমে বিজয় আগামী দিনে তামিলনাড়ু শাসন করবেন। এই জয় হবে ঐতিহাসিক।” তিনি আরও দাবি করেন, নানা বাধা ও বিরোধিতা সত্ত্বেও দলের নেতা নিরন্তর লড়াই করে এগিয়ে চলেছেন।

ভোট-পরবর্তী জোট নিয়ে প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, অন্য কোনও দলের সঙ্গে জোটের প্রয়োজন নেই বলেই তাঁদের বিশ্বাস।

এদিন তিনি বিজেপির তামিলনাড়ু সভাপতি নাইনার নাগেন্দ্রন-কেও কটাক্ষ করেন। তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনই তাঁর “শেষ নির্বাচন” হতে পারে।

এই দাবিকে ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande