দলীয় মুখপাত্রের পর ভোটগণনায় তৃণমূলের নয়া দায়িত্ব প্রতীক উরের
কলকাতা, ২ মে (হি. স. ) : তৃণমূলের নতুন মুখপাত্র, তরুণ নেতা প্রতীক উর রহমানকে ফের নয়া দায়িত্ব দেওয়া হল। বহরমপুরের গণনা পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে প্রতীক উরকে। নিঃসন্দেহে এ এক বড় দায়িত্ব। সোমবার ভোটগণনা। এর আগে শনিবার সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়
দলীয় মুখপাত্রের পর ভোটগণনায় তৃণমূলের নয়া দায়িত্ব প্রতীক উরের


কলকাতা, ২ মে (হি. স. ) : তৃণমূলের নতুন মুখপাত্র, তরুণ নেতা প্রতীক উর রহমানকে ফের নয়া দায়িত্ব দেওয়া হল। বহরমপুরের গণনা পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে প্রতীক উরকে। নিঃসন্দেহে এ এক বড় দায়িত্ব।

সোমবার ভোটগণনা। এর আগে শনিবার সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঘণ্টা তিনের সেই ভারচুয়াল বৈঠকে একাধিক পরামর্শ দিয়েছেন তাঁরা। ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকের দায়িত্ব।

ভোটের ঠিক আগেই লাল পার্টির তরুণ নেতা প্রতীক উর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিয়েছেন তৃণমূলে। আমতলায় অভিষেকের পার্টি অফিসের সামনে হাতে ঘাসফুলের পতাকা নিয়ে প্রতীক উর জানিয়েছিলেন, প্রার্থী হওয়া তাঁর লক্ষ্য নয়, সবচেয়ে আগে দলের কাজ করতে চান। সেইমতোই তাঁকে কাজে লাগিয়েছে রাজ্যের শাসক শিবির।

প্রথমে প্রতীক উরকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোটের সময় বিজেপির ‘কারচুপি’ নিয়ে দু, একবার সাংবাদিক বৈঠকে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। তরুণ নেতার যুক্তিনিষ্ঠ বক্তব্য প্রশংসিত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande