পুনর্নির্বাচনে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৮৬.৯০ শতাংশ
কলকাতা, ২ মে (হি. স.) : কড়া নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে শনিবার সুসম্পন্ন হলো দক্ষিণ ২৪ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথের পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বি
পুনর্নির্বাচনে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৮৬.৯০ শতাংশ


কলকাতা, ২ মে (হি. স.) : কড়া নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে শনিবার সুসম্পন্ন হলো দক্ষিণ ২৪ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথের পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গড়ে ৮৬.৯০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে মগরাহাট পশ্চিমে ভোটদানের হার ৮৬.১১ শতাংশ এবং ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৮৭.৬০ শতাংশ।

পুনর্নির্বাচন ঘিরে শনিবার সকাল থেকেই বিভিন্ন বুথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে। তীব্র গরম উপেক্ষা করেও ভোটারদের উৎসাহে ভাটা পড়েনি। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বুথগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। যদিও কয়েকটি বুথে ইভিএমের সাময়িক ত্রুটির অভিযোগ সামনে আসে, নির্বাচন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সবমিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই পুনর্নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande