কালীঘাট থানার নতুন ওসি চামেলি মুখোপাধ্যায়, অপসারিত গৌতম দাস
কলকাতা, ২ মে (হি. স.): হাতে রাইফেল নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে শাস্তির মুখে পড়লেন কালীঘাট থানার ওসি গৌতম দাস। কর্তব্যে গাফিলতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে লালবাজারের পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন চামেলি মুখোপাধ্যা
হাতে রাইফেল নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট


কলকাতা, ২ মে (হি. স.): হাতে রাইফেল নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে শাস্তির মুখে পড়লেন কালীঘাট থানার ওসি গৌতম দাস। কর্তব্যে গাফিলতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে লালবাজারের পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন চামেলি মুখোপাধ্যায়।

কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ এই থানার দায়িত্ব নিলেন চামেলি মুখোপাধ্যায়। লালবাজার সূত্রে খবর, একজন দায়িত্বশীল পুলিশ আধিকারিক হয়ে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়াকে বিভাগীয় নিয়মবিরুদ্ধ ঘটনা হিসেবে গণ্য করা হয়েছে। সেই কারণেই অবিলম্বে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন ওসি হিসেবে চামেলি মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে এবং তিনি দ্রুতই কার্যভার গ্রহণ করবেন।

এই বিষয়ে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার৷ এবার সেই অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করল কমিশন৷

প্রসঙ্গত, শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে জয়প্রকাশ মজুমদার এই অভিযোগটি জানান নির্বাচন কমিশনে। তারপরেই কলকাতা পুলিশের সিপি-কে গোটা বিষয়টি দেখার নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক৷

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande