ডিমা হাসাও জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহত দুই যুবক
হাফলং (অসম), ২ মে (হি.স.) : ডিমা হাসাও জেলায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক যুবক। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরেকজন। নিহত যুহককে বছর ২৫-এর শুভম বাউরি এবং আহতকে ২২ বছর বয়সি আকাশ গোয়ালা বলে শনাক্ত করা হ
সড়ক দুর্ঘটনা_প্রতিনিধিত্বমূলক চিত্র


হাফলং (অসম), ২ মে (হি.স.) : ডিমা হাসাও জেলায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক যুবক। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরেকজন। নিহত যুহককে বছর ২৫-এর শুভম বাউরি এবং আহতকে ২২ বছর বয়সি আকাশ গোয়ালা বলে শনাক্ত করা হয়েছে। আহত আকাশকে সংকটজনক অবস্থায় লামডিং হাসপাতালে নিয়ে ভৰ্তি করা হয়েছে, জানিয়েছে লাংটিং থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি আজ শনিবার ভোর প্ৰায় সাড়ে পাঁচটা নাগাদ ডিমা হাসাও জেলাধীন লাংটিং থানার অন্তৰ্গত হাতিখালি ফরেস্ট গেটের কাছে ২৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, হাতিখালি বাজার থেকে স্কুটি নিয়ে তীব্রগতিতে লামডিঙের উদ্দেশে যাচ্ছিলেন শুভম বাউরি এবং আকাশ গোয়ালা নামের দুই যুবক। কিন্তু দুরন্তগতির স্কুটিটি নিয়ন্ত্ৰণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে খুটিতে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় শুভম বাউরি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুমুখে পতিত হয়। অন্যদিকে আকাশ গোয়ালাও গুরুতরভাবে আহত হয়েছে।

পুলিশ শুভমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে। আহত আকাশকে নিয়ে ভরতি করা হয়েছে লাংডিং হাসপাতালে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande