ঝাড়খণ্ডে অস্ত্র-সহ ২৫ জন মাওবাদীর আত্মসমর্পণ
রাঁচি, ২১ মে (হি.স.): ঝাড়খণ্ড সরকারের নিজস্ব পুনর্বাসন প্যাকেজ ‘অপারেশন নবজীবন’-এর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার অস্ত্র-সহ ২৫ জন মাওবাদী আত্মসমর্পণ করল। এরা সকলে সারান্ডার জঙ্গলে নিজেদের কার্যকলাপ চালাত। এছাড়া ঝাড়খণ্ডের আরেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন
ঝাড়খণ্ডে ২৫ জন মাওবাদীর আত্মসমর্পণ


রাঁচি, ২১ মে (হি.স.): ঝাড়খণ্ড সরকারের নিজস্ব পুনর্বাসন প্যাকেজ ‘অপারেশন নবজীবন’-এর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার অস্ত্র-সহ ২৫ জন মাওবাদী আত্মসমর্পণ করল। এরা সকলে সারান্ডার জঙ্গলে নিজেদের কার্যকলাপ চালাত। এছাড়া ঝাড়খণ্ডের আরেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের ২ জন আত্মসমর্পণ করেছে। এদের সকলের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।

জানা গেছে, ২৫ জনের মধ্যে মোট ১৩ জন সিপিআই (মাওবাদী) সংগঠনের সাধারণ ক্যাডার। বাকিদের মধ্যে ৬ জন সাবজোনাল কমিটি এবং ৬ জন এরিয়া কমিটির সদস্য। সকলেই পশ্চিম সিংভূমের চাইবাসা ও গিরিডির বাসিন্দা। এদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে ইনসাস, রাইফেল, দেশি পিস্তল ও প্রায় ৩ হাজার রাউন্ড কার্তুজ। এছাড়া পাওয়া গিয়েছে ওয়াকিটকিও।

অন্যদিকে, ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের আত্মসমর্পণকারী ২ সদস্যের কাছ থেকে চারটি ম্যাগাজিন ও ১৩০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande