(আপডেট ) 'ককরোচ জনতা পার্টি’র এক্স অ্যাকাউন্ট ফের চালু, নতুন করে পোস্ট শুরু
নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : ভারতে বন্ধ করে দেওয়ার পর আবার নতুন অ্যাকাউন্ট খুলে সক্রিয় হল বহুল আলোচিত ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বৃহস্পতিবার পুরনো অ্যাকাউন্ট ‘উইথহেল্ড ইন ইন্ডিয়া’ দেখানোর পর কিছুক্ষণের মধ্যেই সংগঠনটির পক্ষ থেকে ন
'ককরোচ জনতা পার্টি’র এক্স অ্যাকাউন্ট ফের চালু, নতুন করে পোস্ট শুরু


নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : ভারতে বন্ধ করে দেওয়ার পর আবার নতুন অ্যাকাউন্ট খুলে সক্রিয় হল বহুল আলোচিত ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বৃহস্পতিবার পুরনো অ্যাকাউন্ট ‘উইথহেল্ড ইন ইন্ডিয়া’ দেখানোর পর কিছুক্ষণের মধ্যেই সংগঠনটির পক্ষ থেকে নতুন এক্স অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং সেখান থেকে ফের পোস্ট করা শুরু হয়েছে।

নতুন অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একটি পোস্টে লেখা হয়, “তোমরা ভেবেছিলে আমাদের শেষ করে দেবে? আমরা আবার ফিরে এসেছি।” পাশাপাশি আগের মতোই রাজনৈতিক দলগুলির সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যা নিয়ে তুলনামূলক পোস্টও করা হয়েছে।বর্তমানে নতুন অ্যাকাউন্টে সংগঠনটির পোস্টগুলো আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই ব্যঙ্গাত্মক গোষ্ঠীকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে যাওয়ার পর থেকেই সংগঠনটি নজরে আসে এবং পরে এক্স কর্তৃপক্ষ তাদের একটি অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেয় বলে জানা যায়।

তবে নতুন অ্যাকাউন্ট খোলার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে ‘ককরোচ জনতা পার্টি’, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার যুবকদের ‘আরশোলা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেছিলেন— এমন অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। পরে অবশ্য প্রধান বিচারপতি দাবি করেন, তাঁর মন্তব্য ভুল ভাবে উদ্ধৃত হয়েছে। সেই ঘটনারই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবই ‘আরশোলা জনতা পার্টি’ নামটি উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande