রাস্তায় ঘুরে বেড়ানো পশু ও কুকুরের সমস্যা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছনো উদ্বেগজনক : শান্তা কুমার
শিমলা, ২১ মে (হি.স.) : দেশে বাড়তে থাকা রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর ও গবাদি পশুর সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তা কুমার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের বৃহত
রাস্তায় ঘুরে বেড়ানো পশু ও কুকুরের সমস্যা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছনো উদ্বেগজনক : শান্তা কুমার


শিমলা, ২১ মে (হি.স.) : দেশে বাড়তে থাকা রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর ও গবাদি পশুর সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তা কুমার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে পথকুকুরের সমস্যা বারবার সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছনো অত্যন্ত আশ্চর্যের বিষয়।

শান্তা কুমার বলেন, সুপ্রিম কোর্টের দায়িত্ব দেশের সংবিধান ও শাসনব্যবস্থার উপর নজর রাখা। অথচ পথকুকুরের মতো সমস্যা নিয়ে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে, যা প্রশাসনিক ব্যর্থতার বড় উদাহরণ।

তিনি জানান, দেশজুড়ে কুকুরের কামড়ের লক্ষাধিক ঘটনা সামনে আসছে। অন্যদিকে, রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশুর কারণে বহু জায়গায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং কৃষকদের চাষাবাদ পর্যন্ত ছেড়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।

সমস্যার সমাধানে তিনি প্রস্তাব দেন, দেশের হাজার হাজার ছোট-বড় মন্দিরে বিপুল সম্পত্তি ও অর্থ রয়েছে। প্রতিটি মন্দিরকে যদি একটি করে গোশালা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে ভক্তদের দেওয়া অর্থের সদ্ব্যবহার হবে এবং মন্দিরগুলির আয়ও বাড়তে পারে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি শহরে পুরসভা ও নগর পরিষদের মতো বড় প্রতিষ্ঠান রয়েছে, যাদের কোটি কোটি টাকার বাজেট থাকে। তারপরও পথকুকুর ও পশুর সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। সরকারের উচিত নির্বীজন অভিযানের মাধ্যমে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং তাদের জন্য নির্দিষ্ট আশ্রয়স্থল তৈরি করা।

শান্তা কুমার বলেন, যে গরুকে ‘গোমাতা’ বলা হয়, আজ সেই গরুই রাস্তায় নোংরা ও আবর্জনা খেতে বাধ্য হচ্ছে। মন্দিরের সম্পত্তি ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande