কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু
নয়াদিল্লি, ২১ মে (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটিই তাঁর প্রথম দিল্লি সফর এবং স
মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী


নয়াদিল্লি, ২১ মে (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটিই তাঁর প্রথম দিল্লি সফর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মতে, এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, কেন্দ্রীয় অনুদান এবং পশ্চিমবঙ্গের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে দুই নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজ্যের সার্বিক উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা নিশ্চিত করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থে এবং রাজ্যের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক সব ধরনের সাহায্য করবে বলে কেন্দ্রীয় মন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande