যক্ষ্মা দূরীকরণে জেনেভায় ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরলেন জে পি নাড্ডা
নয়াদিল্লি, ২১ মে (হি.স.): জেনেভায় ৭৯-তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে “মিনিস্টেরিয়াল প্রসপেক্টিভস অন লাং হেল্থ স্ক্রিনিং” শীর্ষক অনুষ্ঠানের মাঝে একটি উচ্চপর্যায়ের বৈঠকে ভাষণ দেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। এই অনুষ্ঠানের শিরোনাম ছিল “ড
যক্ষ্মা দূরীকরণে জেনেভায় ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরলেন জে পি নাড্ডা


নয়াদিল্লি, ২১ মে (হি.স.): জেনেভায় ৭৯-তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে “মিনিস্টেরিয়াল প্রসপেক্টিভস অন লাং হেল্থ স্ক্রিনিং” শীর্ষক অনুষ্ঠানের মাঝে একটি উচ্চপর্যায়ের বৈঠকে ভাষণ দেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। এই অনুষ্ঠানের শিরোনাম ছিল “ডাজ ইয়োর হেল্থ সিস্টেম স্ট্রাগল উইথ লাং হেল্থ স্ক্রিনিং। এটির আয়োজন করে স্টপ টিবি পার্টনারশিপ এবং সহ-আয়োজক ছিল ভারত, জাপান, ফিলিপিন্স এবং জাম্বিয়া। যক্ষ্মা দূরীকরণে ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, জাতীয় যক্ষ্মা দূরীকরণ কর্মসূচি এবং “টিবি মুক্ত ভারত” নীতি অনুসারে ভারত বিশ্বের বৃহত্তম অনুসন্ধান এবং দ্রুত রোগ নির্ণয় প্রয়াসের কাজ হাতে নিয়েছে। তিনি বলেন, দেশে বাড়ি বাড়ি ঘুরে, মোবাইল স্ক্রিনিং দলের সাহায্যে, সামাজিক সচেতনতা অভিযান করে এবং ঝুঁকি আছে এমন জায়গায় এবং এমন জনসমাজের ওপর নজর দিয়ে যক্ষ্মা রোগীর সন্ধান চালানো হচ্ছে। জগৎ প্রকাশ নাড্ডা জোর দেন সময়মতো অনুসন্ধান, দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিষেবার সুষম সুবিধার ওপর, যা দৃঢ় ও মানবকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মূল কথা। তিনি বলেন, লাং হেল্থ স্ক্রিনিং ব্যবস্থাকে জোরদার করা শুধু প্রযুক্তি বা রোগ নির্ণয়কারী যন্ত্রের ব্যাপার নয়, এটি জীবন রক্ষা, রোগের কষ্ট হ্রাস, চিকিৎসা খাতে বিপুল খরচ যাতে না হয় সেটি দেখা এবং জীবন জীবিকা রক্ষা ও সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande