শিক্ষামন্ত্রীকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে : রাহুল গান্ধী
নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে রাজস্থান কংগ্রেসের বিক্ষোভে পুলিশের জলকামান ও বলপ্রয়োগের ঘটনার তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীl। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অপসারণ না করা
শিক্ষামন্ত্রীকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে : রাহুল গান্ধী


নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে রাজস্থান কংগ্রেসের বিক্ষোভে পুলিশের জলকামান ও বলপ্রয়োগের ঘটনার তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীl। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অপসারণ না করা পর্যন্ত কংগ্রেসের আন্দোলন চলবে এবং এই ধরনের বলপ্রয়োগে তারা ভয় পাবে না।

বৃহস্পতিবার রাজস্থান কংগ্রেসের বিক্ষোভে পুলিশ জলকামান ব্যবহার করে কর্মীদের ছত্রভঙ্গ করার ঘটনার একটি পোস্ট রিপোস্ট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে। এমনকী বহু ছাত্রছাত্রী আত্মহত্যার পথও বেছে নিয়েছে। অথচ সরকার এখনও পর্যন্ত কোনও দায় স্বীকার করেনি বা কোনও দায়ী ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়নি।

রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত থাকাকালীন দেশের যুবসমাজ রাস্তায় নেমে ন্যায়বিচারের দাবি তুলছে। কংগ্রেস যখন পড়ুয়াদের অধিকারের জন্য আন্দোলন করছে, তখন সরকার লাঠি ও জলকামান দিয়ে তার জবাব দিচ্ছে। তাঁর কথায়, “যে সরকার ছাত্রদের প্রশ্নের উত্তর লাঠি দিয়ে দেয়, তারা জবাবদিহিতায় নয়, ভয়ে চলে। এতে কংগ্রেস ভয় পাওয়ার নয়।”

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের দল আন্দোলন চালিয়ে যাবে।

উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বৃহস্পতিবার রাজস্থান কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার নেতৃত্বে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী বিজেপির রাজ্য দফতর ঘেরাওয়ের চেষ্টা করেন। পুলিশ মাঝপথেই বিক্ষোভকারীদের আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জলকামান ব্যবহার করে এবং পরে বলপ্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande