চাহিদা বৃদ্ধির মধ্যেও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অব্যাহত, জানালো সরকারি তেল বিপণন সংস্থাগুলি
কলকাতা, ২১ মে (হি.স.): সরকারি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে জ্বালানির চাহিদা হঠাৎ বৃদ্ধি পেলেও পেট্রোল, ডিজেল এবং এলপিজির নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে কাজ চালিয়ে যাচ্ছে। বিব
চাহিদা বৃদ্ধির মধ্যেও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অব্যাহত, জানালো সরকারি তেল বিপণন সংস্থাগুলি


কলকাতা, ২১ মে (হি.স.): সরকারি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে জ্বালানির চাহিদা হঠাৎ বৃদ্ধি পেলেও পেট্রোল, ডিজেল এবং এলপিজির নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে কাজ চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক কালে একাধিক রাজ্যে কৃষিকাজ ও ফসল কাটার মরসুমের কারণে পেট্রোলিয়াম পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, সরবরাহকারী দল, পরিবহণ ব্যবস্থা, টার্মিনাল কার্যক্রম এবং নির্বাচিত খুচরো বিক্রয়কেন্দ্র ২৪ ঘণ্টা কাজ করছে, যাতে বাজারে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ ও সময়মতো পুনরায় মজুত নিশ্চিত করা যায়। এই কাজে রাজ্য প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ও বজায় রাখা হচ্ছে। পাশাপাশি, বর্ধিত চাহিদা মেটাতে সরকারি তেল বিপণন সংস্থাগুলি নিয়মিত মজুত পরিস্থিতি পর্যালোচনা করছে এবং সরবরাহ ও বিতরণ পরিকল্পনায় সমন্বয় করছে বলে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande