বিজেপির জয়ে বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ গোঘাটে
হুগলি, ২১ মে (হি.স.) : বৃহস্পতিবার হুগলি জেলার গোঘাট বিধানসভা কেন্দ্রের পাতুলসারা গ্রামে বিজেপি কর্মীরা বিজয়োৎসব পালন করেন। গোঘাট আসনে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার জয়লাভ করেছেন। সেই জন্যই এই উদযাপন বলে জানা গেছে দলীয় সূত্রে। এদিন সকাল থেকেই দল
বিজেপির জয়ে বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ


হুগলি, ২১ মে (হি.স.) : বৃহস্পতিবার হুগলি জেলার গোঘাট বিধানসভা কেন্দ্রের পাতুলসারা গ্রামে বিজেপি কর্মীরা বিজয়োৎসব পালন করেন। গোঘাট আসনে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার জয়লাভ করেছেন। সেই জন্যই এই উদযাপন বলে জানা গেছে দলীয় সূত্রে।

এদিন সকাল থেকেই দলীয় পতাকা ও ফেস্টুনে সেজে ওঠে পাতুলসারা। বিজেপি কর্মীরা গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে মিষ্টি দেন।

দলীয় সূত্রে জানা গেছে, হিংসামুক্ত রাজনৈতিক পরিবেশের জন্যই স্থানীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নেন যে, গ্রামের প্রত্যেক ঘরে জয়ের আনন্দ পৌঁছে দেওয়া হবে। সেই মতোই শতাধিক কর্মী বিভিন্ন এলাকায় ভাগ হয়ে মিষ্টি বিতরণে নামেন।

স্থানীয় এক বিজেপি কর্মী জানান, এই জয় আমাদের সকলের। তাই প্রত্যেকের বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া হয়েছে। গ্রামের বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, গোঘাটে বিজেপি-তৃণমূলের মধ্যে নির্বাচনের আগে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাই এই জয় উদযাপনকে দলের শক্তি প্রদর্শন হিসেবেও দেখছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande