অনলাইনে শুনানির বিষয় ঠিক করবে বার ও বেঞ্চ, জানালেন প্রধান বিচারপতি
নয়াদিল্লি, ২১ মে (হি.স.): জ্বালানির দাম বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে জ্বালানি খরচ কমাতে দিল্লির সমস্ত আদালত যাতে ভার্চুয়াল শুনানি করে, সেই মর্মে নির্দেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এক আইনজীবী। কিন্তু বৃহস্পতিবার তেমন কোনও নির্দেশ জারি ক
প্রধান বিচারপতি সূর্য কান্ত


নয়াদিল্লি, ২১ মে (হি.স.): জ্বালানির দাম বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে জ্বালানি খরচ কমাতে দিল্লির সমস্ত আদালত যাতে ভার্চুয়াল শুনানি করে, সেই মর্মে নির্দেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এক আইনজীবী। কিন্তু বৃহস্পতিবার তেমন কোনও নির্দেশ জারি করতে চাইলেন না দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। দিল্লির আদালতগুলির বিষয় দিল্লি হাই কোর্টের এক্তিয়ারভুক্ত বলে জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগীয় নির্দেশ দেওয়াটা যথাযথ হবে না। আমি ইতিমধ্যেই হাই কোর্টের প্রধান বিচারপতিদের (ভার্চুয়াল শুনানির বিষয়ে) অনুরোধ করেছি। তাঁদের অধিকাংশই তা প্রয়োগ করেছেন। বার এবং বেঞ্চ, দু’তরফই নিজে থেকে যা করার করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande