প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য, ফের আইনি জটে রাহুল গান্ধী
রায়বরেলি, ২৬ মে (হি. স.) : প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফের আইনি জটিলতায় জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে রায়বরেলির আদালতে মানহানির মামলা দায়ের করেছেন এক বিজেপ
রাহুল গান্ধী


রায়বরেলি, ২৬ মে (হি. স.) : প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফের আইনি জটিলতায় জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে রায়বরেলির আদালতে মানহানির মামলা দায়ের করেছেন এক বিজেপি নেতা। আদালত অভিযোগ গ্রহণ করেছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৬ জুন। মঙ্গলবার এই বিষয়ে জানা গেছে।

অভিযোগকারী বিজেপি নেতা শাকিল আহমেদ খানের দাবি, প্রতিহিংসার মনোভাব থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রাহুল গান্ধী। এর ফলে তিনি ব্যক্তিগত ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তাঁর মানহানি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শাকিল আহমেদ খানের বক্তব্য, দেশের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশ্য মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন রাহুল গান্ধী। তিনি আরও জানান, পুলিশ প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ না হওয়ায় বাধ্য হয়ে এমপি-এমএলএ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

সোমবার রায়বরেলি জেলার পঞ্চম অতিরিক্ত দেওয়ানি বিচারক (জুনিয়র ডিভিশন) বিনয়শীলের আদালতে এই মানহানির অভিযোগ দায়ের করা হয়। মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়ার আবেদনও জানিয়েছেন অভিযোগকারী।

আদালত অভিযোগ নথিভুক্ত করে মামলার পরবর্তী শুনানির দিন হিসেবে আগামী ১৬ জুন নির্ধারণ করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande