
কলকাতা, ২৬ মে (হি.স.): মোহনবাগান ক্লাবের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত বলে মঙ্গলবার কুণাল জানিয়েছেন। মোহনবাগানের পদ ছাড়া নিয়ে কুণাল ক্লাব সভাপতিকে পাঠানো চিঠিতে বলেছেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি মোহনবাগান সদস্য, সমর্থক হিসাবেই থাকব।’
এদিন কুণাল সমাজ মাধ্যমে লিখেছেন, প্রিয় মোহনবাগান ক্লাবের সহসভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি। ব্যক্তিগত কারণ। কেউ আমাকে এবিষয়ে একটি কথাও বলেননি। দু'দফায় এই ঐতিহ্যশালী ক্লাবের সহসভাপতি হতে পারায় আমি ধন্য।
* দুটি ছবি দিলাম। একটি 1985 সালে, সবান্ধবে মোহনবাগান মাঠে। অন্যটি 2025 সালে স্কটল্যান্ডে।
* মাননীয় সভাপতিকে লেখা ইস্তফার বয়ানটিও পোস্ট করলাম। জয় মোহনবাগান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ