
কলকাতা, ২৬ মে (হি.স.): চাঁদনী চকের একটি মোবাইলের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল নাগাদ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন আয়ত্তে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ চাঁদনী চকের একটি মোবাইলের দোকানের ভিতর থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয়রা অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, ধোঁয়া বাড়তে থাকে। তারপর দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় হতাহতের খবর নেই। কী কারণে আগুন লাগলো, তা খতিয়ে দেখছে দমকল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ