উত্তর প্রদেশে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
আউরাইয়া, ২৬ মে (হি.স) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় আমগাছ থেকে গামছার ফাঁসে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে মুদাইনা রূপশাহ গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। উত্তর প্রদেশের আউরাইয়
উত্তর প্রদেশে সন্দেহজনক অবস্থায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার


আউরাইয়া, ২৬ মে (হি.স) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় আমগাছ থেকে গামছার ফাঁসে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে মুদাইনা রূপশাহ গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

উত্তর প্রদেশের আউরাইয়া জেলার অজিতমল থানার অন্তর্গত অনন্তরাম ফাঁড়ি এলাকার মুদাইনা রূপশাহ গ্রামে মঙ্গলবার সকালে একটি আমগাছ থেকে গামছার ফাঁসে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

মৃতের হাতে লেখা নাম এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি কিপ্যাড মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিপিন কুমার (২৫)। তিনি কনৌজ জেলার তালগ্রাম থানার অন্তর্গত দালাপুরা অমরোর গ্রামের বাসিন্দা। বিভিন্ন অনুষ্ঠানে ঢোলক বাজানোর কাজ করতেন তিনি। তাঁর দুই দাদা বীরেশ ও প্রবেশ পরিবার নিয়ে পাঞ্জাবে থাকেন। বিপিন তাঁর মা প্রেমবতীর সঙ্গে গ্রামেই বসবাস করতেন।

স্থানীয়দের দাবি, মঙ্গলবার ভোর প্রায় ৫টায় গ্রামের কয়েকজন বাসিন্দা মাঠের দিকে যাওয়ার সময় গ্রামের বাইরে ভূরেবাবা দেবস্থান মন্দিরের কাছে একটি আমগাছের ডাল থেকে গামছার ফাঁসে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনাস্থলের কাছেই তাঁর চপ্পল পড়ে থাকতে দেখা যায়। এরপর গ্রামের চৌকিদার বিজয় কুমার পুলিশে খবর দেন।

খবর পেয়ে অনন্তরাম ফাঁড়ির ইনচার্জ যোগেন্দ্র সিং বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন। মৃতের হাতের ওপর লেখা নাম এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনের মাধ্যমে তাঁর দাদা বীরেশের সঙ্গে যোগাযোগ করা হয়।

এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বিপিন একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande