নাবালিকাকে ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগ, অন্ডালে দুই যুবক গ্রেফতার
দুর্গাপুর, ২৬ মে (হি.স.) : নাবালিকাকে ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল অন্ডালের বহুলা এলাকায়। ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুরজ বাউরি ও বিশাল ডোম। দু’জনেই অ
নাবালিকাকে ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগ, অন্ডালে দুই যুবক গ্রেফতার


দুর্গাপুর, ২৬ মে (হি.স.) : নাবালিকাকে ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল অন্ডালের বহুলা এলাকায়। ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুরজ বাউরি ও বিশাল ডোম। দু’জনেই অন্ডালের রিয়েল জামবাদের বাসিন্দা।

অভিযোগ অনুযায়ী, রবিবার সন্ধ্যায় ১৪ বছরের এক নাবালিকা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। সেই সময় দুই যুবক তাকে ভয় দেখিয়ে জোর করে পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর ভয়ে ওই নাবালিকা বাড়িতে কাউকে কিছু জানায়নি।

পরদিন সোমবার সে তার বৌদিকে পুরো ঘটনা জানালে, পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দেন এবং পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande