অসম বিধানসভায় ওয়াজেদ আলি চৌধুরীকে বিরোধী দলের নেতা নিয়োগ কংগ্রেসের, উপনেতা ডা. জয়প্রকাশ দাস
গুয়াহাটি, ২৬ মে (হি.স.) : ভারতীয় জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ওয়াজেদ আলি চৌধুরীকে অসম বিধানসভায় কংগ্রেস লেজিসলেচার পার্টির নেতা এবং ডা. জয়প্রকাশ দাসকে উপনেতা হিসেবে নিয়োগ করেছে। দলের শীর্ষ নেতৃত্ব তাঁদের নিয়োগ অনুমোদন করেছেন বলে আজ মঙ্গলবার
ওয়াজেদ আলি চৌধুরী


গুয়াহাটি, ২৬ মে (হি.স.) : ভারতীয় জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ওয়াজেদ আলি চৌধুরীকে অসম বিধানসভায় কংগ্রেস লেজিসলেচার পার্টির নেতা এবং ডা. জয়প্রকাশ দাসকে উপনেতা হিসেবে নিয়োগ করেছে।

দলের শীর্ষ নেতৃত্ব তাঁদের নিয়োগ অনুমোদন করেছেন বলে আজ মঙ্গলবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে কেসি বেণুগোপাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

ষোড়শ অসম বিধানসভার চলতি অধিবেশনের মধ্যে কংগ্রেস লেজিসলেচার পার্টির নেতৃত্ব কাঠামো নিয়ে দলের অভ্যন্তরে জোরালো আলোচনা চলার কয়েকদিন পর আজ এই ঘোষণা করা হলো।

এর আগে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ জানিয়েছিলেন, সিএলপি নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি দলের বিধায়ক ও কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করেই নেবে।

সিএলপি নেতা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক আগ্রহ বাড়তে থাকায় কংগ্রেস বিধায়করাও গুয়াহাটিতে একাধিক অভ্যন্তরীণ বৈঠক করেন। কারণ, বিধানসভার ভিতরে দলের সমন্বয় ও কৌশল নির্ধারণে, এমন-কি বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রেও সিএলপি নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande