(আপডেট) কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার
কল্যাণী, ২৬ মে (হি.স.): নদিয়ার কল্যাণীতে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বেলা ১১.১৫ মিনিট নাগাদ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আব্দুল কালাম আজাদ অডিটোরিয়াম সংলগ্ন স্থানে এসে পৌঁছন। পুলিশের পক্ষ থেকে গার্ড অফ আন
কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার


কল্যাণী, ২৬ মে (হি.স.): নদিয়ার কল্যাণীতে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বেলা ১১.১৫ মিনিট নাগাদ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আব্দুল কালাম আজাদ অডিটোরিয়াম সংলগ্ন স্থানে এসে পৌঁছন। পুলিশের পক্ষ থেকে গার্ড অফ আনার দেওয়া হয়। সেখানে নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার স্বাগত জানান। পরে ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগদান করেন।

এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। আমন্ত্রিত ছিলেন ওই তিন জেলার বিধায়ক-সাংসদেরা। উপস্থিত ছিলেন দেগঙ্গার সদ্যনির্বাচিত তৃণমূল বিধায়ক আনিসুর রহমান বিদেশ, স্বরূপনগরের বীণা মণ্ডল এবং হাড়োয়ার আব্দুল মতিন। দলের সঙ্গে তাঁর ‘দূরত্ব’ নিয়ে নানা জল্পনার মাঝে এ বার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকেও পৌঁছে যান বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande