রোহিণীতে বসে গেল পিচের রাস্তার একাংশ, উদ্বেগ
কার্শিয়াং, ৩ মে (হি.স.): বসে গেল রোহিণীর রাস্তা। কার্শিয়াংয়ের কাছে গত বছর যেখানে ধস নেমেছিল, রবিবার সেই এলাকা লাগোয়া অংশে পিচের রাস্তা বসে গিয়েছে। গাড়ি চলাচল করছে বটে, তবে উদ্বেগ এখনই কাটছে না। কারণ, এখন বৃষ্টির মরশুম। লাগাতার বৃষ্টি হচ্ছে পাহাড়ে।
রোহিণীতে বসে গেল পিচের রাস্তার একাংশ, উদ্বেগ


কার্শিয়াং, ৩ মে (হি.স.): বসে গেল রোহিণীর রাস্তা। কার্শিয়াংয়ের কাছে গত বছর যেখানে ধস নেমেছিল, রবিবার সেই এলাকা লাগোয়া অংশে পিচের রাস্তা বসে গিয়েছে। গাড়ি চলাচল করছে বটে, তবে উদ্বেগ এখনই কাটছে না। কারণ, এখন বৃষ্টির মরশুম। লাগাতার বৃষ্টি হচ্ছে পাহাড়ে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়ে রেখেছে হাওয়া অফিস। ফলে লাগাতার বৃষ্টি হলে বসে যাওয়া অংশে বিপদ বাড়তে পারে। উদ্বিগ্ন পর্যটক ও পর্যটনের সঙ্গে যুক্ত মানুষজন।

উল্লেখ্য, সিকিম ও দার্জিলিংয়ের দিকে যাওয়ার জন্য রোহিণী রোড এই মুহূর্তে পর্যটকদের প্রথম পছন্দ। পাকদণ্ডী হলেও, এই পথ ধরে পাহাড়ে ওঠা তুলনামূলক সহজ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande