হিংসা রুখতে তৎপর প্রশাসন, আরামবাগে জারি ১৪৪ ধারা
হুগলি, ৩ মে (হি.স.): ভোটের ফল প্রকাশকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে, তখন সম্ভাব্য অশান্তি এড়াতে আগাম সতর্কতা জোরদার করল প্রশাসন। ২৯৩টি বিধানসভা আসনের ফল ঘোষণা ঘিরে যাতে কোনও ধরনের হিংসা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জ
মহকুমা জুড়ে করা নিরাপত্তা


হুগলি, ৩ মে (হি.স.): ভোটের ফল প্রকাশকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে, তখন সম্ভাব্য অশান্তি এড়াতে আগাম সতর্কতা জোরদার করল প্রশাসন। ২৯৩টি বিধানসভা আসনের ফল ঘোষণা ঘিরে যাতে কোনও ধরনের হিংসা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে আরামবাগ মহকুমা সহ সংবেদনশীল এলাকাগুলিতে ১৪৪ ধারা (১৬৩ ধারা) জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ফল ঘোষণার সময় আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ।

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্তি ও সংযম বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

প্রশাসনের লক্ষ্য, গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই দিনে যাতে কোনও অশান্তি না ঘটে এবং ভোট গণনা নির্বিঘ্নে সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande