সীমান্ত এলাকায় ধৃত সন্দেহভাজন যুবক, উদ্ধার প্রচুর বাংলাদেশি টাকা
উত্তর ২৪ পরগনা, ৩ মে (হি স): রবিবার বসিরহাটের স্বরূপনগরে গ্রেফতার হল এক সন্দেহভাজন যুবক। তল্লাশি চালাতেই ওই যুবকের থেকে বেরিয়ে পড়ল প্রচুর বাংলাদেশি টাকা! পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটগণনার আগের দিন এই ঘটনায় শুরু হয়েছে চর্চা। তাহলে কি কোনও চক্রান্ত হচ্ছ
সীমান্ত এলাকায় ধৃত সন্দেহভাজন যুবক, উদ্ধার প্রচুর বাংলাদেশি টাকা


উত্তর ২৪ পরগনা, ৩ মে (হি স): রবিবার বসিরহাটের স্বরূপনগরে গ্রেফতার হল এক সন্দেহভাজন যুবক। তল্লাশি চালাতেই ওই যুবকের থেকে বেরিয়ে পড়ল প্রচুর বাংলাদেশি টাকা! পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটগণনার আগের দিন এই ঘটনায় শুরু হয়েছে চর্চা। তাহলে কি কোনও চক্রান্ত হচ্ছে বাংলার ভোটবাজারে?

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে স্বরূপনগরের সীমান্ত এলাকায় এক যুবককে বাইক নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ ওই যুবকের গতিবিধির উপর নজর রাখছিল। স্থানীয় বাজারে আসতেই ওই যুবককে ধরা হয়। জিজ্ঞাসাবাদ শুরু হলে একাধিক অসঙ্গতি ধরা পড়ে তাঁর কথায়। যুবককে আটক করে তল্লাশি চালাতেই হতবাক হয় বিএসএফ। তারপর রবিবার গ্রেফতার করা হয় তাকে|

প্রসঙ্গত, সোমবার বাংলায় বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ফলাফল কী হবে, সেই নিয়ে বঙ্গ রাজনীতিতে পারদ ক্রমাগত চড়ছে। রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তা জারি রয়েছে| সীমান্ত এলাকাতেও চলছে কড়া নজরদারি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande