ফল ঘোষণার আগে কালীমন্দিরে পুজো, জয়ের আশায় বিমান ঘোষ
হুগলি, ৩ মে (হি.স.): ভোটের ফল প্রকাশের প্রহর গোনা শুরু রাজ্যজুড়ে। তার আগে জয়ের আশায় দেবীর দ্বারস্থ হলেন পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষ। রবিবার দুপুরে তিনি পুড়শুড়া এলাকার কুলবাতপুর কালী মন্দিরে গিয়ে পুজো দেন। স্থানীয়দের মত
কালী মন্দিরে বিমান ঘোষ


হুগলি, ৩ মে (হি.স.): ভোটের ফল প্রকাশের প্রহর গোনা শুরু রাজ্যজুড়ে। তার আগে জয়ের আশায় দেবীর দ্বারস্থ হলেন পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষ। রবিবার দুপুরে তিনি পুড়শুড়া এলাকার কুলবাতপুর কালী মন্দিরে গিয়ে পুজো দেন। স্থানীয়দের মতে, এই জাগ্রত মন্দিরে আন্তরিক প্রার্থনা করলে মানত পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই ফল ঘোষণার আগে দেবীর আশীর্বাদ নিতে মন্দিরে যান প্রার্থী।

পুজোর সময় তাঁর সঙ্গে দলীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। প্রার্থীর জয়ের কামনায় বিশেষ পুজো ও প্রার্থনা করা হয়। বিমান ঘোষ বলেন, তিনি মানুষের সমর্থনের উপর ভরসা রাখছেন, পাশাপাশি দেবীর আশীর্বাদও প্রার্থনা করেছেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande