জনগণ ইতিমধ্যেই ২৩৪টি আসনে তৃণমূলকে এগিয়ে দিয়েছে: অখিলেশ যাদব
লখনউ ও কলকাতা, ৩ মে (হি.স.): সোমবার বঙ্গভোটের ফলপ্রকাশ। তার আগেই রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ভবিষ্যদ্বাণী করলেন, জনগণ ইতিমধ্যেই ২৩৪টি আসনে তৃণমূলকে এগিয়ে দিয়েছে। হ্যাশট্যাগ দিয়ে এও লেখেন, ‘দিদি আছেন, দিদ
জনগণ ইতিমধ্যেই ২৩৪টি আসনে তৃণমূলকে এগিয়ে দিয়েছে: অখিলেশ যাদব


লখনউ ও কলকাতা, ৩ মে (হি.স.): সোমবার বঙ্গভোটের ফলপ্রকাশ। তার আগেই রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ভবিষ্যদ্বাণী করলেন, জনগণ ইতিমধ্যেই ২৩৪টি আসনে তৃণমূলকে এগিয়ে দিয়েছে। হ্যাশট্যাগ দিয়ে এও লেখেন, ‘দিদি আছেন, দিদিই থাকবেন।’

রবিবার এক্স হ্যান্ডলের পোস্টে তিনি বলেন, বাংলার ফলতা আসনে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে, বিজেপি তার লজ্জাজনক পরাজয় ঢাকার জন্য মরিয়া হয়ে অজুহাত খুঁজছে। তিনি এও বলেন, বিজেপি যতই ষড়যন্ত্র করুক না কেন, জনগণ ইতিমধ্যেই ২৩৪টি আসনে টিএমসি-কে এগিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সতর্ক ও সজাগ কর্মীরা ফলাফল পরিবর্তনের বিজেপির যেকোনও প্রচেষ্টা ব্যর্থ করে দেবে। সতর্ক কর্মীদের প্রতি আমাদের আবেদন: জয়ের প্রমাণ হাতে না আসা পর্যন্ত, সতর্ক থাকুন, কোনো বিশ্রাম নেই!

উল্লেখ্য, এর আগে ভোট চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে অখিলেশ পোস্ট করেছিলেন| এবার ফলাফলের আগেও মমতা ‘দিদি’র পাশে থাকার বার্তা দিলেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande