১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের কাজের ওপর ‘শ্বেতপত্র’ প্রকাশ করবে বিজেপি, দাবি শমীকের
কলকাতা, ৩ মে (হি স): নতুন সরকার গঠনের ১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের জনবিরোধী সিদ্ধান্ত ও অপ্রয়োজনীয় ব্যয়ের ওপর একটি ‘শ্বেতপত্র’ প্রকাশ করা হবে। রবিবার এ কথা বলেন, বিজেপি-র রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সল্টলেকে বিজেপির র
১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের কাজের ওপর ‘শ্বেতপত্র’ প্রকাশ করবে বিজেপি, দাবি শমীকের


কলকাতা, ৩ মে (হি স): নতুন সরকার গঠনের ১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের জনবিরোধী সিদ্ধান্ত ও অপ্রয়োজনীয় ব্যয়ের ওপর একটি ‘শ্বেতপত্র’ প্রকাশ করা হবে। রবিবার এ কথা বলেন, বিজেপি-র রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি অভিযোগ করেন যে, সেখানে ইভিএম কারচুপি-সহ একাধিক অনিয়ম হয়েছিল। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি ও বিচ্ছিন্ন অশান্তির মধ্যেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের জয়কে প্রতিফলিত করে।

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা সমালোচনা ও হুঁশিয়ারি প্রসঙ্গে শমীকবাবু কটাক্ষ করে বলেন, “এ ব্যথা কি যে ব্যথা”! এছাড়াও তিনি বলেন, “গণনা কেন্দ্রগুলিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের”।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande