ইমফল বিমানবন্দরের কার্গো টার্মিনালের কাছে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতির খবর নেই
ইমফল, ৩ মে (হি.স.) : ইমফল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালের কাছে মালমে একটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্য পুলিশের এক সূত্র জানিয়েছে, আজ ৩ মে (রবিবার) মণিপুরে জাতিগত সংঘর্ষের বার্ষিকী
ইমফল বিমানবন্দরের কার্গো টার্মিনালের কাছে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতির খবর নেই


ইমফল, ৩ মে (হি.স.) : ইমফল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালের কাছে মালমে একটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্য পুলিশের এক সূত্র জানিয়েছে, আজ ৩ মে (রবিবার) মণিপুরে জাতিগত সংঘর্ষের বার্ষিকী উদযাপন হচ্ছে। এরই মধ্যে সকাল ১১:৫০ মিনিট নাগাদ ইমফলে বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালের কাছে মালমে আইইডি বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এতে অবশ্য কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে সূত্রটি।

বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। বিস্ফোরণের সঙ্গে জড়িত দুষ্কৃতী এবং সম্পৃক্ত বিষয়াবলির তথ্য উদ্ধার করতে তল্লাশি ও স্যানিটাইজেশন অভিযান চলছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এবং এখনও কেউ বা কোনও সংগঠন এর দায় স্বীকার করেনি বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande