বিপুল মাদক বাজেয়াপ্ত সামশেরগঞ্জে, ধৃত দুজনকে পেশ আদালতে
মুর্শিদাবাদ, ৩ মে (হি.স.): প্রায় ৩০০ গ্রাম মাদক (হেরোইন) বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। ধৃতদের নাম শাহদাত মমিন এবং আতাউল্লা শেখ। তাদের বাড়ি মালদার কালিয়াচকে। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াচক থ
বিপুল মাদক বাজেয়াপ্ত সামশেরগঞ্জে, ধৃত দুজনকে পেশ আদালতে


মুর্শিদাবাদ, ৩ মে (হি.স.): প্রায় ৩০০ গ্রাম মাদক (হেরোইন) বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। ধৃতদের নাম শাহদাত মমিন এবং আতাউল্লা শেখ। তাদের বাড়ি মালদার কালিয়াচকে। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াচক থেকে বহরমপুরের দিকে একটি মোটরবাইকে করে দুই ব্যক্তি মাদক পাচারের উদ্দেশে রওনা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ নতুন ডাকবাংলো সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে নজরদারি বাড়ায়। সেখানে সন্দেহজনক গতিবিধির কারণে একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময়ই তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার হয়। রবিবার ধৃতদের বহরমপুরের বিশেষ আদালতে তোলা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande