গণনার তথ্য প্রচারে ‘না’ জেলা তথ্য আধিকারিকদের, সিদ্ধান্ত কমিশনের
কলকাতা, ৩ মে (হি স): নির্বাচনের ফলাফল এবং গণনার খুঁটিনাটি সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকরা (ডিআইসিও) যুক্ত থাকতে পারবেন না। রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্য
গণনার তথ্য প্রচারে ‘না’ জেলা তথ্য আধিকারিকদের, সিদ্ধান্ত কমিশনের


কলকাতা, ৩ মে (হি স): নির্বাচনের ফলাফল এবং গণনার খুঁটিনাটি সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকরা (ডিআইসিও) যুক্ত থাকতে পারবেন না। রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকে জারি করা এক জরুরি নির্দেশে জানানো হয়েছে, জেলা ও মহকুমা স্তরের তথ্য ও সংস্কৃতি আধিকারিকরা (ডিআইসিও এবং এসডিআইসিও) এবার গণনার তথ্য প্রচারের কাজে যুক্ত থাকতে পারবেন না।

এক নির্দেশিকায় জানানো হয়েছে, গণনার দিন এবং তার আগের দিন (সি-১ এবং সি ডে) সংবাদমাধ্যমকে ব্রিফিং বা তথ্য প্রদানের কাজ থেকে এই আধিকারিকদের দূরে রাখা হবে। এমনকি গণনাকেন্দ্রের মিডিয়া বিভাগেও তাঁদের মোতায়েন করা যাবে না।

সাধারণত সরকারি নিয়ম মেনে জেলা ও মহকুমার তথ্য আধিকারিকরাই সাংবাদিকদের কার্ড প্রদান থেকে শুরু করে প্রতি রাউন্ডের ফলাফল জানানোর সমন্বয় করে থাকেন। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তাঁদের এই প্রথাগত ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হল।

নির্দেশিকা অনুযায়ী, ডিআইসিও এবং এসডিআইসিও-দের গণনাকেন্দ্রের বদলে তাঁদের নিজেদের অফিসে থাকতে বলা হয়েছে। সেখান থেকে তাঁরা কমিশন নির্ধারিত অন্যান্য তথ্য প্রচার ও জেলা বা মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য বিনিময় করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande