‘বুদ্ধ – প্রথম ভারতীয় রাষ্ট্রদূত’ শীর্ষক আলোচনাসভা
কলকাতা, ৩ মে (হি. স.) : ‘বুদ্ধ – প্রথম ভারতীয় রাষ্ট্রদূত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হল আইসিসিআর, কলকাতায়। সভায় গৌতম বুদ্ধকে ভারতীয় ভাবধারার এক প্রাচীন বিশ্বদূত হিসেবে বর্ণনা করে তাঁর ভাবনা ও দর্শনের আন্তর্জাতিক বিস্তারের দিকটি আলোচিত হয়।
পরথম রাষ্ট্রদূত বুদধদৈ

রবিবার স্বাগত ভাষণের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন ড. তিন্নি গোস্বামী। বক্তব্য পেশ করেন - সোমালি পান্ডা। যিনি বুদ্ধকে ‘গ্লোবাল ইন্ডিয়া’-র দূত এবং সমষ্টিগত জীবনদর্শনের প্রবক্তা হিসেবে বর্ণনা করেছেন।

এরপর আলোচনাচক্রে বক্তব্য রাখেন ও অংশগ্রহণ করেন বিশিষ্টজনেরা। এদিন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুদ্ধের দর্শন, তার সামাজিক প্রভাব এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা নিয়ে বিশদ আলোচনা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘এক্সেলার বুকস’-এর উদ্যোগে ‘২৪ জেন স্টোরিজ’ গ্রন্থের প্রকাশ, যা সংকলন করেন অনুজা বন্দ্যোপাধ্যায়। ড. তিন্নি গোস্বামী ও শীর্ষা সরকার ‘রাজেন্দ্রলাল মিত্রের বৌদ্ধ আশ্রমচর্চা’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। ড. উর্মি রায় ‘বৌদ্ধ ব্রহ্মবিহার ও শান্তির পথ’ শীর্ষক বক্তৃতা দেন। এছাড়াও ছিল কবিতা পাঠের আসর। আয়োজকদের মতে, এই আলোচনা সভা ভারতের প্রাচীন চিন্তাধারার বৈশ্বিক প্রভাব নিয়ে নতুন করে ভাবনার দিশা সৃষ্টি করল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

 rajesh pande