ভোটের সময় রাজ্যের পরিস্থিতি নিয়ে কংগ্রেসের উদ্বেগ
কলকাতা, ৩ মে (হি.স.): ভোটের সময় রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। রবিবার বিধান ভবনে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেন, বিভিন্ন জেলায় স্ট্রং রুম ঘিরে প্রতিদিনই অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, যা এই
ভোটের সময় রাজ্যের পরিস্থিতি নিয়ে কংগ্রেসের উদ্বেগ


কলকাতা, ৩ মে (হি.স.): ভোটের সময় রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। রবিবার বিধান ভবনে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেন, বিভিন্ন জেলায় স্ট্রং রুম ঘিরে প্রতিদিনই অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, যা এই মুহূর্তে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা ক্রমশঃ বাড়াচ্ছে।

প্রদেশ কংগ্রেসের সদর দফতরে এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষাপট তুলে ধরে তিনি এদিন বলেন, প্রচারের সময় বিজেপি নেতৃত্বের সভায় হেলিকপ্টার নামাতে কোনও বাধা না থাকলেও কংগ্রেস নেতাদের ক্ষেত্রে বারবার অনুমতি নাকচ বা বিলম্ব করা হয়েছে।

“শান্তিপূর্ণ নির্বাচন” এই দাবিকে খারিজ করে তিনি আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের খুন, ভোটারদের ভয়ভীতি এবং বাধার প্রসঙ্গ তোলেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বিজেপির এবং রাজ্য পুলিশ তৃণমূলের পক্ষে কাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, বহু বৈধ ভোটার ভোট দিতে পারেননি বলে দাবি করেন শুভঙ্কর সরকার। তাঁর বক্তব্য - “এটি গণতন্ত্রের লজ্জাজনক অধ্যায়।”

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande