ফল ঘোষণার আগে বসিরহাটের প্রাচীন কালী মন্দিরে পুজো বিজেপি প্রার্থী শৌর্য ব্যানার্জির
বসিরহাট, ৩ মে (হি. স.): বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে সামনে রেখে রবিবার বসিরহাটের প্রাচীন কালী মন্দিরে পুজো দিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর শৌর্য ব্যানার্জি। রবিবার সকাল থেকেই তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে পূজার্চনা কর
প্রার্থনা শৌর্য মন্দিরে


বসিরহাট, ৩ মে (হি. স.): বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে সামনে রেখে রবিবার বসিরহাটের প্রাচীন কালী মন্দিরে পুজো দিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর শৌর্য ব্যানার্জি। রবিবার সকাল থেকেই তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে পূজার্চনা করেন এবং এলাকার মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা জানান।এদিন তিনি বসিরহাটের প্রায় ৬০০ বছরের প্রাচীন সংগ্রামপুর দক্ষিণা কালী মন্দিরে পুজো দেন। কথিত রয়েছে, এই ঐতিহ্যবাহী মন্দিরটি প্রতাপাদিত্য রায়চৌধুরীর আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তিনি লাল সুতো দিয়ে ঢেলা বেঁধে মানতও করেন। বিজেপি প্রার্থীর দাবি, বসিরহাট দক্ষিণ বিধানসভার বাসিন্দাদের মঙ্গল ও শান্তির কামনাতেই তিনি এই মানত করেছেন।এদিন সকাল থেকে তিনি বসিরহাটের পাঁচটি কালী মন্দিরে পুজো দিয়েছেন বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। বিজেপি বিপুল আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে বলে আমরা আশাবাদী। মানুষের সুস্থতা ও শান্তির জন্যই মন্দিরে পুজো দিতে এসেছি।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande