নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, রাজনৈতিক তরজা তুঙ্গে
নোয়াপাড়া, ৩ মে (হি. স.): ভোটগণনার আগে ফের উত্তপ্ত নোয়াপাড়া। শনিবার গভীর রাতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় রবিবার সকালে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, একটি
বিজেপি নেতার বাড়িতে


নোয়াপাড়া, ৩ মে (হি. স.): ভোটগণনার আগে ফের উত্তপ্ত নোয়াপাড়া। শনিবার গভীর রাতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় রবিবার সকালে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, একটি মোটরবাইকে করে দুই যুবক এসে আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির সামনে হামলার চেষ্টা করে এবং গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের ছবি ধরা পড়েছে। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। অভিযুক্ত দুই যুবকের নাম আকাশ চৌধুরী ও আমন বলে অভিযোগ। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম দাবি করেছেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে শাসকদল। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে নোয়াপাড়ায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande